বারুইপুর কীর্তনখোলা পৌর হোমলেস বৃদ্ধাশ্রমে রান্নিকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের*
*প্রদীপ কুমার সিংহ বারুইপুর*
* বারুইপুরের কীর্তনখোলা এলাকায় পৌরসভা পরিচালিত হোমলেস বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধাশ্রমের এক রান্নির অভিযোগ, তাঁকে গত ১২-৬-২০২৬ তারিকে মারধর করে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ২৯-০৬-২০২৬ তারিকের রাত্রি বেলা।
অভিযোগকারীর দাবি, গত ১২ তারিখে হঠাৎ করে স্বপন সাহা ও তাঁর কয়েকজন সহযোগী বৃদ্ধাশ্রমে এসে তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। এরপর তাঁকে গালাগালি হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তাঁকে বৃদ্ধাশ্রম থেকে বের করে দেওয়া হয় বলেও তিনি দাবি করেছেন।
এরপর তিনি এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা দত্তের কাছে অভিযোগ জানাতে গেলে, সেখানেও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই রান্নি।
সমস্ত ঘটনার পর তিনি বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এই সমস্ত অভিযোগ অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে। অভিযুক্ত স্বপন সাহা, তাঁর সহযোগী এবং কাউন্সিলর ও মিতা দত্তের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহ প্রকাশ করা হবে।