স্কুলে বর্জ্য পদার্থ ব্যবহার নিয়ে সচেতন শিবির ও হাতে-গড়াজিনিস প্রদর্শনী হয় বারুইপুরে

Jun 30, 2026 - 20:15
 10
স্কুলে বর্জ্য পদার্থ ব্যবহার নিয়ে সচেতন শিবির ও হাতে-গড়াজিনিস প্রদর্শনী হয় বারুইপুরে

 *প্রদীপ কুমার সিংহ বারুইপুর*

         ছোট ছোট ছাত্র-ছাত্রীদের স্কুলে যেমন লেখাপড়া শেখানো হয় তেমনি স্কুলে বিভিন্ন হাতের কাজ ও শেখানো হয। বর্জ্য পদার্থের ব্যবহার নিয়ে সচেতনমূলক শিবির হয় বিভিন্ন স্কুলে। ছাত্রছাত্রীরা স্কুলে যেসব টিফিন খায় বা মিড ডে মিল খায় উচ্ছিষ্ট খাবার বা জিনিস সেগুলি অনেক সময় স্কুলের এদিক-ওদিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। তাতে করে স্কুলের পরিবেশ নষ্ট হয়। সেই কথা মাথায় রেখে স্কুল গুলিতে এখন বজ্র পদার্থ কেমন করে ব্যবহার করা হয় তার সচেতন মূলক অনুষ্ঠান হচ্ছে। যেমন কিছুদিন আগে বারুইপুর থানার অন্তর্গত গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুলে বর্জ্য পদার্থ কেমন করে ব্যবহার করতে হয়, তা নিয়ে একটি শিবির হয়।

 সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন ভিয়েতনাম দেশের একটি ইউনিভার্সিটি প্রফেসর ছাত্রছাত্রীরা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অধ্যাপক ডক্টর সাধন কুমার ঘোষ সহ কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। সেখানে স্কুলের বর্জ্য পদার্থ যেমন মিড ডে মিলের রান্না করার যেসব আলু খোসা ডিমের খোল খোসা ইত্যাদি জিনিস বাইরে ফেলে দিত এই সচেতন শিবিরে সেইগুলি নিয়ে তিনটে বাদ দিতে রাখার জন্য পরামর্শ দিয়েছিলেন। একটা বালতিতে পচনশীল জিনিস থাকবে। আর একটা বালতিতে যেগুলো পচনশীল নয় সেই জিনিস থাকবে। এবং শেষেরটি শুকনো কাগজ পিচবোর্ড ইত্যাদি থাকবে। তার ফলে স্কুলের মধ্যে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। ওই বালতির জিনিসগুলো দিয়ে সার তৈরি করে বিভিন্ন গাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি করা বিভিন্ন জিনিসের উপর প্রদর্শনী হয়। ভিয়েতনামের এই ডেলিগেশন টিম এই দিন স্কুলের মধ্যে জাতীয় সংগীত নিজেদের দেশে এবং ভারতে জাতীয় সংগীত গাওয়া হয়। সেই সঙ্গে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য ও সংগীত অনুষ্ঠান হয়।

 সোমবার বারুইপুর থানার অন্তর্গত মদারাট ঈশান চন্দ্র বালিকা বিদ্যালয় বর্জ্য পদার্থ ব্যবহার নিয়ে একটি সচেতনমূলক অনুষ্ঠান হয়।

 এই অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১১টা নাগাদ। মদারাট এলাকায় ছাত্র-ছাত্রীরা হাতে ব্লকার নিয়ে বিভিন্ন রাস্তায় ঘুরে স্কুলে প্রবেশ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর সাধন কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। অধ্যাপক ডক্টর সাধন কুমার ঘোষ -ছাত্রীদের বলেন খুলে যেমন বজ্র পদার্থ নিয়ে শিবির হচ্ছে তেমন তোমরা বাড়িতেও ফেলে দেওয়া জিনিস গুলো কয়েকটা বালতিতে রেখে, সেই গুলি পঞ্চায়েতে বা পৌরসভার সাফাই কর্মীরা আসে তাদেরকে দিতে হয়। ময়লা জিনিস বা কাগজপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে বালতিতে রেখে দেওয়া উচিত। ঈশান চন্দ্র বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা লালা সরকার বলেন স্কুলের ছাত্রীদের বর্জ্য পদার্থ কেমন করে ব্যবহার করতে হয় তার সচেতন মূলক অনুষ্ঠান হয়। সেইসঙ্গে কুলের দুটি ঘরে স্কুলের ছাত্রীরা নিজে হাতেই বিভিন্ন মডেল করে একটি এক্সিবিশনে আয়োজন করা হয়। সেই সঙ্গে বলেন বর্জ্য পদার্থ দিয়ে আমরা পরিবেশ বান্ধব তৈরি করতে পারি। আমরা ঠিকমতো ছাত্রীদের বর্জ্য পদার্থ সম্বন্ধে ভালো বোঝাতে পারি না।তার জন্যই সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ তিনি ছাত্রীদের শিখিয়ে দেন। এর জন্য ছাত্রীরা খুবই আনন্দিত।