ইকুয়েডরের কাছে হেরে শিক্ষা নিয়ে আগামী ম্যাচগুলিতে নামতে চান জার্মান কোচ

Jun 27, 2026 - 11:10
 12
ইকুয়েডরের কাছে হেরে শিক্ষা নিয়ে আগামী ম্যাচগুলিতে নামতে চান জার্মান কোচ

বিশ্বকাপে অঘটন ঘটিয়েছে ইকুয়েডর। গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে নকআউটের লড়াইয়ে টিকে তারা। প্রথম দুই ম্যাচে ছন্দ দেখানো জার্মানি হঠাৎ করেই গুটিয়ে গিয়েছে ইকুয়েডরের সামনে। এই হারের জন্য দলকেই দায়ী করেছেন দলের কোচ জুলিয়ান নাগেলসম্যান। ২ মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে দিয়েছিলেন লেরয় সানে। কিন্তু সেই অগ্রগমন ধরে রাখতে পারেনি তারা। দুই অর্ধে দু’টি গোল করে জিতেছে ইকুয়েডর। ম্যাচ শেষে নাগেলসম্যান জানিয়েছেন, একটি ভুলেরই খেসারত দিতে হয়েছে তাঁদের। জার্মান কোচ বলেন, “আমরা খুব ভাল শুরু করেছিলাম। কিন্তু গোলটা করার পরেই কেমন গুটিয়ে গেলাম। ইকুয়েডরের হারানোর কিছু ছিল না। তাই ওরা যে মরিয়া চেষ্টা করবে সেটা আমরা জানতাম। কিন্তু আমাদের ফুটবলারদেরও হাই প্রেসিং ফুটবল খেলতে হত। সেটা হল না। ওদের জায়গা দিলাম। তাতে হারতে হল।” তবে এই হার থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচগুলিতে নামতে চান নাগেসলম্যান। তিনি বলেন, “হার কখনওই ভাল নয়। সেটা যে পরিস্থিতিতেই হোক না কেন। এই ম্যাচ থেকে অনেক শিক্ষা পেয়েছি। সেটা কাজে লাগাতে হবে। পরের ম্যাচগুলোতে এই ভুল করলে হবে না।”১২ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠলেও এই হারের ফলে আর্জেন্টিনার লজ্জার নজির ছুঁয়েছে জার্মানি। বিশ্বকাপে এটি তাদের ২৪তম হার। আর্জেন্টিনাও বিশ্বকাপে ২৪টি ম্যাচ হেরেছে।