'অযোধ্যার দিকে কুনজর নয়’, বিরোধীদের তোপ যোগীর

Jun 27, 2026 - 11:35
 6
'অযোধ্যার দিকে কুনজর নয়’, বিরোধীদের তোপ যোগীর

রাম মন্দিরে দানের টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ট্রাস্ট ঘনিষ্ঠ ৮ জনকে। আর এরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হুঙ্কার, সনাতন মূল্যবোধ নিয়ে যারা ছেলেখেলা করবে, তাদের ছেড়ে কথা বলা হবে না। পাশাপাশি বিরোধীদের উদ্দেশেও তাঁর কড়া বার্তা, রামভক্তদের সন্দেহ করা বন্ধ করতে হবে।সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দেওরিয়ায় এক জনসভায় যোগী বিরোধীদের উদ্দেশে বার্তা দিতে বলেছেন, ”অযোধ্যার দিকে কুনজর দেবেন না। রামের ভক্তদের পরীক্ষা করতে যাবেন না। প্রমাণ থাকলে তা সিটের কাছে জমা করুন।” সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ”সিটের রিপোর্ট হাতে পেতেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, সত্যকে মিথ্যার কবল থেকে উদ্ধার করবই।” রাম মন্দিরে চুরির ঘটনার তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট। রিপোর্টে উঠে এসেছে, রামমন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না৷ নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানে পাওয়া রুপোর তৈরি ভূষূণ্ডির কাকও৷তদন্তে উঠে এসেছে, গোটা সিস্টেমে যে অব্যবস্থার কথা বলা হচ্ছে, সেই সিস্টেমে ঢুকে রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের লোকেরাই। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা— ৩০৬, ৩১৬(৫), ৩১৭(৪), ৩১৭(৫), ৬১ এবং ৩(৫)-তে মামলা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।