জলসার আসরে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বাস, চাকায় পিষে বিহারের মৃত ৫

Aug 23, 2026 - 11:39
 15
জলসার আসরে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বাস, চাকায় পিষে বিহারের মৃত ৫

রাস্তার ধারে বসেছিল জমজমাট জলসার আসর। বেপরোয়া গতিতে চলা ট্রাকের ধাক্কা এড়াতে সেখানেই আচমকা ঢুকে পড়ল যাত্রিবাহী বাস!শুক্রবার রাতে বিহারের চম্পারণ জেলায় ওই দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম সাত জন। পুলিশ জানিয়েছে, নারকাটিয়াগঞ্জ মহকুমার লউরিয়া থানার অন্তর্গত পারাউ টোলার লউরিয়া মার্গে কাছে দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া বাসের ধাক্কা এড়াতে হুড়োহুড়ির সময় পদপিষ্টও হন কয়েক জন।নারকাটিয়াগঞ্জের এসডিপিও অজয় প্রকাশ সিংহ শনিবার জানিয়েছেন, উল্টো দিক থেকে আসা বেপরোয়া ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসচালক। বাসটি রাস্তার পাশে আয়োজিত জলসার ভিড়ের উপরে উঠে পড়ে। চাকায় পিষে গিয়ে মৃত্যু হয় পাঁচ জনের। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাসটিও দ্রুত গতিতে যাচ্ছিল। হঠাৎ ট্রাকের মুখোমুখি হয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।