বারুইপুরে কাউন্টিং ভেনুর প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি

Mar 29, 2026 - 07:40
 15
বারুইপুরে কাউন্টিং ভেনুর প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি

বারুইপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের কাউন্টিংকে সামনে রেখে প্রস্তুতি পরিদর্শনে বারুইপুরের গোবিন্দপুরে এলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অভিষেক তিওয়ারি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বারুইপুর, জয়নগর ১, জয়নগর ২ এবং কুলতলি ব্লকের বিডিওরা।

কাউন্টিং সেন্টারে পৌঁছে তিনি সরাসরি ভেতরে ঢুকে টেবিল-চেয়ার থেকে শুরু করে ইভিএম মেশিন কোথায় রাখা হবে, তার বিস্তারিত নির্দেশ দেন। তাঁর স্পষ্ট বার্তা-"কাউন্টিংয়ের দিন যেন কোনওরকম সমস্যা না হয়।"

এদিন এক কোণে কর্মীদের একটি দলকে ডিস্ট্রিবিউশনের তালিকা তৈরি করতে দেখা যায়। তাঁদের কাছেও গিয়ে জেলাশাসক বলেন, "সব কাজ নিখুঁতভাবে করতে হবে, কোনও গাফিলতি সহ্য করা হবে না।" তবে সামগ্রিক প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এরপর আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন কেন্দ্রগুলিতে কীভাবে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হবে, সে বিষয়েও দিকনির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে গোবিন্দপুর থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেন জেলাশাসক। উল্লেখ্য, গোবিন্দপুরের দুটি স্কুলে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগর এবং কুলতলি বিধানসভার ভোট গণনা সম্পন্ন হবে।