বড় স্বস্তি আরসিবির, চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দিল কর্নাটক
আইপিএলের ১৯তম মরশুমের আগে বড় স্বস্তি পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবশেষে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দিল কর্নাটক। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখার পরই রাজ্য সরকার এই অনুমোদন দিয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি স্টেডিয়ামের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে রিপোর্ট জমা দেওয়ার পরই সবুজ সংকেত মেলে। সোমবার তাদের সঙ্গে বৈঠকের পরেই কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দেন। অর্থাৎ আইপিএলের হোম ম্যাচগুলি চিন্নাস্বামীতেই খেলতে পারবে।২৮ মার্চ গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে আইপিএলের ১৯তম সংস্করণের ঢাকে কাঠি পড়তে চলেছে।দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে আহতের সংখ্যা ৪৭। প্রশাসনের তরফে বাড়তি নজরদারি ও নিয়ন্ত্রণের আশ্বাসও দেওয়া হয়েছে। ৩৫ হাজার দর্শক যাতে সুষ্ঠুভাবে মাঠে ঢুকতে পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।এবার আরসিবি’র পাঁচটি হোম ম্যাচ হওয়ার কথা চিন্নাস্বামী স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচ ছাড়াও একটি প্লে-অফ ম্যাচ এবং ফাইনালও হওয়ার কথা বেঙ্গেলুরুতে। বিরাটরা দু’টি হোম ম্যাচ খেলবেন রায়পুরে।