প্রশাসনিক গাফিলতির অভিযোগ, ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকের নির্দেশ অতীন ঘোষের

Mar 21, 2026 - 10:20
 9
প্রশাসনিক গাফিলতির অভিযোগ, ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকের নির্দেশ অতীন ঘোষের

হাসপাতালের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুললেন রোগী কল্যাণ কমিটির সদস্য অতীন ঘোষ। তিনি জানান, দীর্ঘদিন ধরে রোগী কল্যাণ সমিতির কোনও বৈঠক হচ্ছে না, যার ফলে হাসপাতালের প্রকৃত অবস্থা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাচ্ছে না।

অতীন ঘোষ বলেন, “সম্পূর্ণভাবে প্রশাসনিক গাফিলতি। রোগী কল্যাণ সমিতির তরফ থেকে কোনও বৈঠক হয় না। হাসপাতালের কী অবস্থা, তা জানা যায় না। আমি ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠক ডাকার কথা বলেছি।”

ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন বলেও জানান তিনি। তাঁদের আশ্বস্ত করে অতীন ঘোষ বলেন, “যে পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাঁদের পাশে আমরা আছি। সমস্ত রকম ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।”

এই ঘটনার পর হাসপাতালের পরিষেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।