প্রচারের মাঝেই মানবিক মুখ, অসুস্থ কর্মীর চিকিৎসায় এগিয়ে এলেন ডাঃ প্রণত টুডু

Apr 9, 2026 - 08:53
 11
প্রচারের মাঝেই মানবিক মুখ, অসুস্থ কর্মীর চিকিৎসায় এগিয়ে এলেন ডাঃ প্রণত টুডু

ঝাড়গ্রাম: আসন্ন বিধানসভা নির্বাচনের

প্রচারের মাঝেই মানবিক উদ্যোগের নজির গড়লেন বিনপুর বিধানসভার বিজেপি প্রার্থী ডাঃ প্রণত টুডু। বুধবার দুপুরে প্রচার কর্মসূচির ফাঁকেই অসুস্থ এক দলীয় কর্মীর পাশে দাঁড়িয়ে তাঁর চিকিৎসা করতে দেখা যায় তাঁকে।

জানা গিয়েছে, কেউদিশোল এলাকার বিজেপির সক্রিয় কর্মী অমল মণ্ডল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

বিষয়টি জানতে পেরে প্রার্থী নিজেই তাঁর বাড়িতে পৌঁছে যান এবং স্টেথোস্কোপ নিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন।

তাঁর এই উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।

এরপর তিনি ভুলাভেদা অঞ্চলের

বারিঘাটি, চিরুগোড়া ও কুশভলা

এলাকায় জনসংযোগ কর্মসূচি চালান।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমর্থন আদায়ের চেষ্টা করেন।

নির্বাচনের আগে প্রার্থীর এই মানবিক উদ্যোগ রাজনৈতিক মহলেও ইতিবাচক বার্তা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।