দুর্গাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, চারচাকা গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
দুর্গাপুর: বিধান নগরের জোনাল মার্কেটের সামনে মঙ্গলবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ফলের দোকানে ঢুকে পড়ে, যার ফলে প্রায় ৫৫ বছর বয়সী একজন ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গটনায় একটি শিশুসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, আর অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ গাড়ির চালক ও দুর্ঘটনায় ব্যবহৃত গাড়ি আটক করেছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।