দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বিতর্কিত মন্তব্য, “হাইকোর্টের অনুমতি নিয়ে মায়ের কাছে আসতে হচ্ছে"
কলকাতা: দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এসে রাজ্যের পরিস্থিতি নিয়ে সরব হলেন বিজেপি নেতা নীতির নবীন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য ও লকেট চট্টোপাধ্যায়।
মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেন, "মায়ের কাছে এসে আশীর্বাদ নিয়েছি।" এরপরই রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।
তিনি দাবি করেন, "পশ্চিমবঙ্গের সংস্কৃতি একসময় সারা দেশকে এক সুতোয় বেঁধেছিল। কিন্তু এখন সেই ঐতিহ্য কোথাও যেন ছিন্ন হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, মায়ের কাছে পুজো দিতেও হাইকোর্টের অনুমতি নিতে হচ্ছে-এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।