ঝাঁটা হাতে তেড়ে মহিলারা! ময়নায় তৃণমূল প্রার্থীকে ঘিরে উত্তেজনা, রণক্ষেত্র পূর্ব মেদিনীপুর

Apr 11, 2026 - 16:27
 21

পূর্ব মেদিনীপুর: ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠল ময়না। শনিবার সকালে বাকচা পঞ্চায়েতের হালিশহর গ্রামে ভোটপ্রচারকে কেন্দ্র করে হঠাৎই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মন্ডল-কে দেখে ঝাঁটা হাতে তেড়ে যান স্থানীয় মহিলাদের একাংশ। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় বচসা, ধস্তাধস্তি।

ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।

অন্যদিকে, শাসকদলের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাদের দাবি, পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়াতেই এই হামলা চালানো হয়েছে।

ভোটের আগে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত এগোচ্ছে, ততই বাড়ছে সংঘাত ও উত্তেজনা।