কলকাতার গিরিশ পার্কে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, আহত তমোঘ্ন ঘোষ

Mar 15, 2026 - 07:54
 10
কলকাতার গিরিশ পার্কে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, আহত তমোঘ্ন ঘোষ

কলকাতার গিরিশ পার্ক এলাকার কাছে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়।

বিজেপির অভিযোগ, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থেকে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। আচমকা এই হামলায় বিজেপির একাধিক নেতা-কর্মী আহত হন।

এই ঘটনায় উত্তর কলকাতা বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথম দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ