অভিষেকের সভার আগেই নওদায় তাণ্ডব, চেয়ার ভাঙচুরে উত্তপ্ত তৃণমূলের অন্দর

Mar 30, 2026 - 09:36
 8
অভিষেকের সভার আগেই নওদায় তাণ্ডব, চেয়ার ভাঙচুরে উত্তপ্ত তৃণমূলের অন্দর

মুর্শিদাবাদের নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভাকে ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল। সভা শুরুর আগেই মঞ্চের সামনে শুরু হয় বিক্ষোভ, চলে ব্যাপক চেয়ার ভাঙচুর।

অভিযোগ, টিকিট না পাওয়ায় তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ-এর অনুগামীরাই এই বিক্ষোভে সামিল হন। আচমকাই মিছিল করে মঞ্চের সামনে ঢুকে পড়ে তারা, শুরু হয় ধাক্কাধাক্কি ও একে অপরের দিকে চেয়ার ছোড়াছুড়ি।

মুহূর্তে সভাস্থলের একাংশ লণ্ডভণ্ড হয়ে যায়।

চোখে পড়ার মতো ঘটনা, এক যুবক মঞ্চের সামনে বসে পড়ে একক বিক্ষোভও দেখাতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চ থেকে নেতৃত্ব বারবার অনুরোধ জানায়।

জানানো হয়, কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠবেন আভষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে ডঠবেন এবং সবাইকে শান্ত থাকতে বলা হয়। তবে তাতেও উত্তেজনা পুরোপুরি পশমিত তহয়নি। তবে তাতেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

সূত্রের খবর, নওদা কেন্দ্রে শফিউজ্জামান শেখ টিকিট না পাওয়ায় ক্ষোভ থেকেই এই বিক্ষোভের সূত্রপাত। এই আসনে তৃণমূল প্রার্থী করা হয়েছে শাহিনা মমতাজ-কে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।