৫০ বছরের রেকর্ড ভাঙা ভোট, পরিবর্তনের ইঙ্গিত দেখছেন প্রধানমন্ত্রী মোদি

Apr 24, 2026 - 15:54
 6
৫০ বছরের রেকর্ড ভাঙা ভোট, পরিবর্তনের ইঙ্গিত দেখছেন প্রধানমন্ত্রী মোদি

বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে বিজেপির জনসভা থেকে বড় দাবি করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। তিনি জানান, এবারের ভোটদান গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবং বাংলায় পরিবর্তনের স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় দুপুরের মধ্যেই প্রায় প্রতিটি কেন্দ্রে নজিরবিহীন ভোট পড়েছে, যা এই রাজ্যের ক্ষেত্রে বিরল ঘটনা। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে সাধুবাদ জানান তিনি। পাশাপাশি ভোটারদের সক্রিয় অংশগ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে সকলকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অতীতের ভোটের সময়কার হিংসার প্রসঙ্গ তুলে বলেন, এবারের প্রথম দফার নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে এবং একে তিনি "উৎসব"-এর সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে কটাক্ষের সুরে বলেন, "আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগলো তৃণমূলের।"

সভা শুরুর আগে মঞ্চে প্রধানমন্ত্রীকে শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তি দিয়ে শুভেচ্ছা জানান বিজেপি নেতৃত্ব। এছাড়াও বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বিভিন্ন জনমখী প্রকল্প, রাস্তবায়নের আত্মাস, জনমুখী প্রকল্প বাস্তবায়নের আশ্বাস জনমুখী প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন দলীয় নেতারা।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ৪ মে বিজেপি জয়লাভ করলে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা হবে।

এই জনসভাকে কেন্দ্র করে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে লক্ষাধিক মানুষের সমাগম হয়। গোটা শহর জুড়ে ছিল কড়া প্রশাসনিক নিরাপত্তা। সভায় উপস্থিত ছিলেন বিজেপির নদিয়া উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার নেতৃত্বসহ

অন্যান্য দলীয় নেতারা।