'১০০০ কোটির ডিল' বিতর্কে তোলপাড় রাজনীতি, মুখ খুললেন পারভেজ সিদ্দিকী-পাল্টা জবাব হুমায়ুন কবীরের

Apr 10, 2026 - 09:02
 5
'১০০০ কোটির ডিল' বিতর্কে তোলপাড় রাজনীতি, মুখ খুললেন পারভেজ সিদ্দিকী-পাল্টা জবাব হুমায়ুন কবীরের

রাজ্য রাজনীতিতে তথাকথিত '১০০০ কোটির ডিল' ঘিরে জোর বিতর্কের মাঝেই মুখ খুললেন হজরত হাজী মহম্মদ পারভেজ সিদ্দিকী। এক সাংবাদিক বৈঠকে তিনি এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন এবং আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনার আহ্বান জানান।

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা হুমায়ুন কবীর অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। পাশাপাশি তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এআই ভিডিও ছড়িয়ে চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন।

এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের ভোটের আবহ।