রাজ্যে গো-হত্যা রুখতে উদ্যোগ, গো-মাতা সংরক্ষণে ঐক্যবদ্ধ আন্তঃরাষ্ট্রীয় গো-মাতা মহা সংঘ

May 26, 2026 - 13:56
 6
রাজ্যে গো-হত্যা রুখতে উদ্যোগ, গো-মাতা সংরক্ষণে ঐক্যবদ্ধ আন্তঃরাষ্ট্রীয় গো-মাতা মহা সংঘ

রাজ্যে আগামী দিনে গো-হত্যা সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যে একাধিক উদ্যোগ নিতে চলেছে আন্তঃরাষ্ট্রীয় গো-মাতা মহা সংঘ। গো-মাতা সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং গরুকে কেন্দ্র করে স্বনির্ভরতার পথ তৈরি করার উদ্দেশ্যে রবিবার সংগঠনের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান দীনেশ উপাধ্যায়, পশ্চিমবঙ্গ প্রভারী পাপিয়া সেন মির্জা সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় অংশ নেন প্রায় শতাধিক মানুষ। সেখান থেকেই গো-মাতা রক্ষা ও সংরক্ষণের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হয়।

এদিন দীনেশ উপাধ্যায় গো-সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, গো-মাতাকে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখা প্রয়োজন। গো-সংরক্ষণ করে কীভাবে কর্মসংস্থান ও রোজগারের নতুন পথ তৈরি করা যায়, সেই বিষয়েও ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে পশ্চিমবঙ্গ প্রভারী পাপিয়া সেন মির্জাও বলেন, আগামী দিনে গো-মাতার সুরক্ষা ও সংরক্ষণের জন্য সংগঠনের তরফে একাধিক কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

সভা থেকে গো-হত্যা রোধে সচেতনতা বৃদ্ধি, প্রশাসনিক সহযোগিতা এবং গো-সংরক্ষণকে কেন্দ্র করে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপরও জোর দেওয়া হয়।