কোচবিহারে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব পরিবার

May 26, 2026 - 14:17
 4
কোচবিহারে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব পরিবার

কোচবিহারের ডাওয়াগুড়ি এলাকার আমবাড়ি ভোজনপুরে বিজেপি কর্মীদের বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, মিছিল থেকে ফেরার সময় বিজেপি কর্মী রতন রবিদাসের ওপর চড়াও হয়ে মারধর করা হয়।

আহত বিজেপি কর্মীর পরিবারের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়িত। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত রতন রবিদাসকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই ধরনের ঘটনা কখনওই কাম্য নয়। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও কর্মী জড়িত নয়। বিজেপি নিজেরাই ঝামেলা পাকিয়ে তৃণমূলের নাম দিচ্ছে।"

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।