ময়নার বলাইপান্ডায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, জনজোয়ারে ভাসল এলাকা

Apr 14, 2026 - 15:39
 14
ময়নার বলাইপান্ডায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, জনজোয়ারে ভাসল এলাকা

ময়না :

পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী চন্দন মণ্ডলের সমর্থনে বলাইপান্ডা এলাকায় বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হল। পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন স্কুল মাঠ থেকে বাঘের পোল পর্যন্ত এই রোড শো আয়োজিত হয়।

এই রোড শোতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে গোটা কর্মসূচি জনজোয়ারে পরিণত হয়। রাস্তার দু'ধারে দাঁড়িয়ে বিপুল সংখ্যক মানুষ তাঁকে স্বাগত জানান।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়নার বাকচা এলাকায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল, বর্তমানে সেই অবস্থানের পরিবর্তন হয়েছে বলে তিনি দাবি করেন।

পাশাপাশি তিনি ঘোষণা করেন,

"আমাদের সরকার এলে ময়নার বাকচায় পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে এবং এলাকায় যারা অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, ময়নার বাকচা ও গজিনা-এই দুই এলাকায় কিছু সমস্যা রয়েছে, যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচনী লড়াই প্রসঙ্গে তিনি জানান, প্রার্থী চন্দন মণ্ডল এলাকায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাকচা এলাকার দায়িত্ব তিনি নিজে দেখবেন। এছাড়াও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “৪ঠা মে গণনার পর বাকচায় উৎসবের পরিবেশ তৈরি হবে।"

এই রোড শোকে ঘিরে ময়না এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বৃদ্ধি পেল।