মনোনয়নে বাদ ৪৭, প্রথম দফায় বাংলায় লড়াইয়ে ১৪৭৮ প্রার্থী—নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বী ১১ জন

Apr 10, 2026 - 21:30
 14

বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শুক্রবার স্ক্রুটিনি প্রক্রিয়া শেষে জানানো হয়েছে, মোট ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৪৭৮ জন প্রার্থী।

প্রথমে মনোনয়ন জমা পড়েছিল ১৫২৫টি, তবে যাচাই-বাছাইয়ের পর বাদ গিয়েছে ৪৭টি মনোনয়ন। ফলে চূড়ান্ত লড়াইয়ে নেমেছেন ১৪৭৮ জন প্রার্থী।

জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের করণদিঘি কেন্দ্রে সবচেয়ে বেশি, মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম কেন্দ্রে লড়াই হবে ১১ জনের মধ্যে।

আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ ও জঙ্গলমহল-সহ মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচনের আগে প্রার্থী সংখ্যা ঘিরে রাজনৈতিক মহলেও বাড়ছে চর্চা।