ভোটের ডিউটিতে ক্যারাম খেলায় মেতেছিল জওয়ানরা, সাসপেন্ড ৩ কেন্দ্রীয় বাহিনীর সদস্য

Mar 30, 2026 - 09:39
 14
ভোটের ডিউটিতে ক্যারাম খেলায় মেতেছিল জওয়ানরা, সাসপেন্ড ৩ কেন্দ্রীয় বাহিনীর সদস্য

নির্বাচনের আবহে সিউড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আচরণ ঘিরে বিতর্ক ছড়াল। অভিযোগ, তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলায় মেতে উঠেছিলেন তিন জওয়ান। এই ঘটনার একটি ভিডিও সামনে আসতেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। অভিযুক্ত তিন জওয়ানকে সাসপেন্ড করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগেও কেন্দ্রীয় বাহিনীর কিছু জওয়ানের বিরুদ্ধে ইফতারে অংশগ্রহণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সাতজন জওয়ানকে সাসপেন্ড করেছিল কমিশন। ফলে নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন যে কঠোর অবস্থান নিচ্ছে, তা ফের স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি। তিনি প্রশ্ন তোলেন, "তৃণমূলের পার্টি অফিসে কেন্দ্রীয় বাহিনী কী করছে?"

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সিউড়িতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা প্রশাসনিক মহলেও উদ্বেগ বাড়াচ্ছে।