ভাঙড়ে বাঁশবাগান থেকে বোমা উদ্ধার, রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত এলাকা

Apr 10, 2026 - 08:46
 6
ভাঙড়ে বাঁশবাগান থেকে বোমা উদ্ধার, রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত এলাকা

ভাঙড়: হাতিশালা দক্ষিণপাড়া

এলাকায় একটি বাঁশবাগান থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ এবং বোমাগুলি উদ্ধারের কাজ শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কে বা কারা কী উদ্দেশ্যে ওই বোমাগুলি মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আইএসএফের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই বোমা মজুত করে রেখেছিল। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, আইএসএফ কর্মীরাই অশান্তি তৈরির উদ্দেশ্যে এই কাজ করেছে।

সব মিলিয়ে ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে প্রকৃত দোষী কারা, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।