বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্প ধর্মঘটের সমর্থনে বারুইপুরে মিছিল
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শিল্প ভিত্তিক ফেডারেশনের আহ্বানে বিভিন্ন দাবির ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি শিল্প ধর্মঘট সমর্থনে মিছিল হয় বারুইপুরে। সিটু নেতা খালেক আলী বলেন, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস ছাড়া ভারতের যেকটি রাজনৈতিক দল আছে, তার সমর্থনে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়াতে এখানে শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বুধবার বিকেলে মিছিলটি বারুইপুর পদ্মপুকুর থেকে কাছারি বাজার ও থানার পাস থেকে রেলগেট হয়ে রেল ময়দান পর্যন্ত যায়। প্রায় আড়াই কিলোমিটার রাস্তা বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের প্রায় শতাধিক কর্মীগণ পা মেলান।

