প্রচারের ফাঁকে গঙ্গাবক্ষে প্রধানমন্ত্রী, প্রিন্সেপ ও আউটরাম ঘাটে সময় কাটালেন মোদি

Apr 25, 2026 - 13:18
 11
প্রচারের ফাঁকে গঙ্গাবক্ষে প্রধানমন্ত্রী, প্রিন্সেপ ও আউটরাম ঘাটে সময় কাটালেন মোদি

বঙ্গে ভোটপ্রচারে এসে ব্যস্ত কর্মসূচির মাঝেই খানিকটা অবসর কাটালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় একাধিক প্রচারসভা থাকলেও তার ফাঁকেই গঙ্গার বুকে সময় কাটাতে দেখা গেল তাঁকে।

শুক্রবার সকালে তিনি প্রিন্সেপ ঘাট ও আউটরাম ঘাট এলাকায় নৌকাভ্রমণ করেন। গঙ্গাবক্ষে ভেসে কলকাতার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় তাঁকে।

এসময় নৌকার মাঝিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ঘাটে উপস্থিত প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন তিনি। পুরো সফরের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নরেন্দ্র মোদি।

প্রচারের ব্যস্ততার মাঝেও এই সংক্ষিপ্ত অবসরযাপন ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।