পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণে বিজেপির প্রার্থী আবার অগ্নিমিত্র পাল
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে পুনরায় অগ্নিমিত্র পালের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর এই ঘোষণা সামনে আসে।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর অগ্নিমিত্র পাল বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লড়াই শুধু তাঁর ব্যক্তিগত লড়াই নয়, এটি গোটা বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি দাবি করেন, বর্তমানে বাংলার বিভিন্ন জায়গায় তোলাবাজি ও কাটমানির সংস্কৃতি বেড়ে চলেছে এবং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংস করা হচ্ছে।
এই পরিস্থিতিতে তিনি বাংলার মানুষের কাছে আবেদন জানিয়েছেন, তারা যেন বিজেপির পাশে থেকে বাংলাকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করেন এবং রাজ্যের পরিবর্তনের জন্য একজোট হয়ে কাজ করেন।