ঢাক বাজিয়ে অভিনব প্রচারে বিজেপি প্রার্থী রতন দাস, গ্রাম ঘুরে জনসংযোগ

Mar 30, 2026 - 07:56
 8
ঢাক বাজিয়ে অভিনব প্রচারে বিজেপি প্রার্থী রতন দাস, গ্রাম ঘুরে জনসংযোগ

হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনে প্রচারে নেমে অভিনব উদ্যোগ নিলেন বিজেপি প্রার্থী রতন দাস। শনিবার হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লক এলাকার একাধিক গ্রামে ঢাক বাজিয়ে প্রচার করতে দেখা যায় তাঁকে।

প্রাক্তন সেনা রতন দাস ঢাকিদের সঙ্গে নিয়ে সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারদুয়ারি, ক্ষান্তা, খুনিয়া পাহাড়, সুলতাননগর সহ বিভিন্ন গ্রাম পরিক্রমা করেন। ঢাকের তালে তালে প্রার্থীর সঙ্গে কর্মী-সমর্থকদের নাচতে নাচতে প্রচার করতে দেখা যায়। এই অভিনব প্রচার দেখতে ভিড় জমায় গ্রামবাসীরাও।

রতন দাস জানান, এদিন তিনি সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে পায়ে হেঁটে প্রচার করেছেন এবং ঢাকিদের সঙ্গে নিয়ে মানুষের কাছে পৌঁছেছেন। তিনি দাবি করেন, রাজ্যে এবার বিজেপি সরকার আসার আভাস তিনি এলাকাতেই পাচ্ছেন। পাশাপাশি মানুষের কাছ থেকে ভালো সাড়াও মিলছে বলেও জানান তিনি।