হলদিয়া রিফাইনারিতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, অবস্থান জারি

Mar 24, 2026 - 09:25
 22
হলদিয়া রিফাইনারিতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, অবস্থান জারি

পূর্ব মেদিনীপুরের হলদিয়া রিফাইনারির গেটের সামনে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভে উত্তাল এলাকা। দীর্ঘদিন ধরে বেতন কাঠামোয় কোনও পরিবর্তন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, বারবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনও ইতিবাচক সাড়া মেলেনি। এরই প্রতিবাদে সোমবার সকাল থেকে কয়েকশ শ্রমিক প্ল্যাকার্ড হাতে রিফাইনারির মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বিক্ষোভকারীদের সাফ দাবি, অবিলম্বে বেতন বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য জারি থাকবে। বর্তমানে শ্রমিকরা গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল রয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুরো ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।