সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে অভিযোগ, সিইও দফতরে প্রবেশ অভিষেকের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধিদল

Mar 31, 2026 - 07:38
 15
সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে অভিযোগ, সিইও দফতরে প্রবেশ অভিষেকের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধিদল

ভোটার তালিকার সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে একাধিক অভিযোগ জানাতে সিইও দফতরে প্রবেশ করলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে এই প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যায়।

এই দলে উপস্থিত ছিলেন শ্রেয়া পান্ডে, শান্তনু সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা এবং বৈষানর চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, যাচাই প্রক্রিয়ার স্বচ্ছতা এবং একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে কমিশনের কাছে বিস্তারিত অভিযোগ জানানো হবে।

নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।