সাইকেলেই প্রচার, নজর কাড়ছেন নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতি

Mar 27, 2026 - 11:31
 13
সাইকেলেই প্রচার, নজর কাড়ছেন নারায়ণগড়ের তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতি

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে ভোেট প্রচারে এক ব্যতিক্রমী ছবি। চিরাচরিত প্রচারের ধারা ভেঙে সাইকেলেই গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা মাইতি।

বয়স প্রায় ষাট ছুঁইছুঁই হলেও তাঁর উদ্যমে ভাটা পড়েনি। প্রতিদিন নিজের বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন তিনি। কখনও কাঁচা রাস্তা, কখনও সরু গ্রামীণ গলি পেরিয়ে পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায়। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাঁদের সমস্যা শুনছেন এবং সমর্থনের আবেদন জানাচ্ছেন।

উল্লেখযোগ্য বিষয়, তিনি বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি। সেই হিসেবে তাঁর জন্য গাড়িসহ নানা সুবিধা থাকলেও, তিনি সেগুলি ব্যবহার না করে সাইকেলকেই বেছে নিয়েছেন। তাঁর কথায়, "আমি গ্রামেরই মেয়ে। ছোটবেলা থেকেই সাইকেলে চলাফেরা করেছি। আজও সেই অভ্যাস আমাকে মানুষের আরও সেই অভ্যাস আমাকে মানুষের আরও কাছে পৌঁছে দিচ্ছে।”

জানা গিয়েছে, শিক্ষকতা জীবনের শুরুতে একটি নার্সারি স্কুলে পড়াতেন শুরুতে একাট নাস্যার স্কুলে পড়াতেন তিনি। সেই সময় থেকেই সাইকেল তাঁর নিত্যসঙ্গী। তাই আজও সেই অভ্যাস বজায় রেখেই প্রচারে নেমেছেন।

স্থানীয় বাসিন্দারাও তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকের মতে, এত বড় পদে থেকেও সাধারণ জীবনযাপন বজায় রেখে যেভাবে মানুষের কাছে পৌঁছচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। ভোটের আগে এই সরল ও আন্তরিক প্রচার যে মানুষের মনে আলাদা প্রভাব ফেলছে, তা বলাই