মোথাবাড়ি কাণ্ডে তদন্তে নেমেছে এনআইএ, কলকাতা হয়ে মালদহে আইজি সোনিয়া সিংহ

Apr 4, 2026 - 15:19
 12
মোথাবাড়ি কাণ্ডে তদন্তে নেমেছে এনআইএ, কলকাতা হয়ে মালদহে আইজি সোনিয়া সিংহ

কলকাতা: মোথাবাড়ি কাণ্ডের তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুক্রবার সকালে এনআইএ-র আইজি সোনিয়া সিংহ কলকাতা বিমানবন্দরে পৌঁছন। সকাল প্রায় ১০টা নাগাদ শহরে এসে সেখান থেকে সরাসরি মালদহের উদ্দেশে রওনা দেন তিনি।

জানা গিয়েছে, তিনি কালিয়াচক থানায় যাবেন এবং ঘটনাস্থলও পরিদর্শন করতে পারেন। সেখান থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি তদন্তের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও সংগ্রহ করা হবে বলে সূত্রের খবর।

এছাড়াও, এই ঘটনায় যুক্ত সাতজন বিচারবিভাগীয় আধিকারিকের সঙ্গেও তিনি কথা বলতে পারেন বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তের পরেই এনআইএ মামলা রুজু করবে। তারপর ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে।