বুথে মোবাইল ব্যবহারের অভিযোগ, সরাসরি গিয়ে মহিলা BLO-কে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী

Apr 24, 2026 - 15:45
 12
বুথে মোবাইল ব্যবহারের অভিযোগ, সরাসরি গিয়ে মহিলা BLO-কে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট চলাকালীন বিতর্কের সৃষ্টি হল বুথের ভেতরে মোবাইল ব্যবহার নিয়ে। অভিযোগ, এক মহিলা BLO বুথের ভিতরে ফোন ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

সকালে নিজের বুথ নন্দনায়ক বাড়িতে ভোট দেওয়ার পর শুভেন্দু অধিকারী সরাসরি পৌঁছে যান ব্রজমোহন তিওয়ারি হাইস্কুলের ওই ভোটগ্রহণ কেন্দ্রে। সেখানে গিয়ে তিনি অভিযোগের বিষয়টি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট মহিলা BLO-কে সতর্ক করেন।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর তিনি এলাকার আরও কয়েকটি বুথ পরিদর্শন করেন বলে জানা গেছে।