বীরভূমের গোয়ালিয়ারা ফুটবল ময়দানে তৃণমূলের বিশাল জনসভা, দেব না আসায় ক্ষোভ

Apr 1, 2026 - 09:30
 18
বীরভূমের গোয়ালিয়ারা ফুটবল ময়দানে তৃণমূলের বিশাল জনসভা, দেব না আসায় ক্ষোভ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সেই আবহেই মঙ্গলবার সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে গোয়ালিয়ারা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা।

সভাকে ঘিরে সকাল থেকেই কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়ে। এলাকার বহু সাধারণ মানুষও এই জনসভায় উপস্থিত ছিলেন। মঞ্চে তৃণমূল নেতৃত্ব উপস্থিত থেকে প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন এবং ভোটের আহ্বান জানান।

এদিন এই সভায় সাংসদ তথা অভিনেতা দেবের উপস্থিত থাকার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। দেবকে দেখার আশায় বহু মানুষ মাঠে ভিড় জমিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি না আসায় কিছুটা হতাশা ও ক্ষোভ দেখা যায় উপস্থিত জনতার মধ্যে।

সব মিলিয়ে, জনসভাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তেজনা আরও বেড়েছে। এখন দেখার, এই জনসমর্থন ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে সিউড়ি কেন্দ্রে।