বরানগরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে কান ধরে ক্ষমা চাওয়ানোর অভিযোগ, উত্তেজনা এলাকায়

May 21, 2026 - 12:57
 12
বরানগরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে কান ধরে ক্ষমা চাওয়ানোর অভিযোগ, উত্তেজনা এলাকায়

উত্তর ২৪ পরগনার বরানগর-এর ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলরকে কান ধরে ক্ষমা চাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলরের নাম বাসব দাশগুপ্ত ওরফে দাদন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বরানগর ২৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন বাসব চন্দ্র ঘোষ ওরফে দোদন। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেআইনি কাজকর্ম ও স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠছিল বলে দাবি এলাকার একাংশের।

অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকেরা প্রাক্তন কাউন্সিলরকে প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।

এদিকে, কাঞ্চন দে নামে এক ব্যক্তির বিরুদ্ধেও তোলা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি বরানগর ২৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আলপনা নাহার ঘনিষ্ঠ। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়