প্রার্থী ঘোষণার পরই মাঠে জ্যোতিপ্রিয় মল্লিক, দেয়াল লিখনে শুরু প্রচার

Mar 20, 2026 - 06:22
 21
প্রার্থী ঘোষণার পরই মাঠে জ্যোতিপ্রিয় মল্লিক, দেয়াল লিখনে শুরু প্রচার

হাবরা: প্রার্থী ঘোষণার পর আর দেরি না করে প্রথম দিন থেকেই নির্বাচনী ময়দানে নেমে পড়লেন হাবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার হাবড়ায় পৌঁছে দেয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা করেন তিনি।

এরপর হাবরা পৌরসভায় গিয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন। প্রার্থী ঘোষণার পর তাঁর এই সক্রিয় ভূমিকা দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “হাবরা বিধানসভায় আবারও প্রার্থী হতে পেরে খুব ভালো লাগছে। গত কয়েক বছরে এখানে অনেক উন্নয়ন হয়েছে, আগামী দিনেও সেই উন্নয়নের ধারা বজায় থাকবে।”

তিনি আরও জানান, হাবরার মানুষ সবসময় তাঁর পাশে ছিলেন এবং আগামী দিনেও সেই সমর্থন অব্যাহত থাকবে বলেই তিনি আশাবাদী।

সবমিলিয়ে, প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে হাবরায় নির্বাচনী লড়াইকে আরও চাঙ্গা করে তুললেন তৃণমূল প্রার্থী।