পাথরপ্রতিমায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে কংক্রিটের রাস্তা
রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা : রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল “পথশ্রী রাজ্যপথ প্রকল্প”। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম ও শহরের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় ও নিরাপদ হয়ে উঠেছে। মঙ্গলবার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর গোপালনগরের ৯১ নম্বর বুথে এই কর্মসূচির শিল্যানাস করা হয়। ধরনীধর আই.সি.ডি.এস কেন্দ্র থেকে উদয় বারিকের বাড়ি হয়ে রঘুনাথপুর এফ.পি.এস পর্যন্ত মোট ২.১৮ কিলোমিটার দীর্ঘ কংক্রিটের রাস্তার শিল্যানাস করা হয়। এই রাস্তা নির্মাণে ব্যয় হবে ৯৭,০৬,৯৯৩ টাকা।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। এছাড়াও উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজবাহাদুর সিং, পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ সদস্য রাধেশ্যাম পন্ডিত, গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুরাধা দাস সহ নেতৃত্ববৃন্দরা।

