নির্বাচন ঘোষণার পর প্রথম প্রচারে রাজ চক্রবর্তী, ব্যারাকপুরে জনসংযোগে তৃণমূল প্রার্থী
ব্যারাকপুর: নির্বাচন ঘোষণার পর প্রথমবারের মতো প্রচারে নামলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী।
রবিবার সকালেই ব্যারাকপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস এলাকায় জনসংযোগ শুরু করেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও দাবিদাওয়া শোনেন এবং আগামী দিনে উন্নয়নের আশ্বাস দেন।
রাজ চক্রবর্তী জানান, গত পাঁচ বছর তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। যদিও সব কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি, তবে আগামী দিনে সেই অপূর্ণ কাজগুলি শেষ করার লক্ষ্যে তিনি এগোতে চান।
তিনি আরও বলেন, এবারও জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী এবং সাধারণ মানুষের সমর্থনই তাঁর মূল শক্তি।
সব মিলিয়ে, নির্বাচন ঘোষণার পর প্রথম দিনেই মাঠে নেমে ব্যারাকপুরে প্রচারের ঝাঁঝ বাড়ালেন তৃণমূল প্রার্থী।