নন্দীগ্রামে আইসি বদলি নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পুজো দিয়ে নমিনেশনের পথে

Mar 31, 2026 - 07:58
 14
নন্দীগ্রামে আইসি বদলি নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পুজো দিয়ে নমিনেশনের পথে

নন্দীগ্রামে আইসি বদলকে কেন্দ্র করে বিতর্কের মাঝেই কড়া মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

নমিনেশন জমা দিতে যাওয়ার আগে রেয়াপাড়ার সিদ্ধনাথ মন্দিরে পুজো দেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইসি বদল নিয়ে প্রশ্নের জবাবে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু।

তিনি বলেন, "এখানকার আইসি আইপ্যাকের লোক ছিল। আইপ্যাকের ঢোকা আমি বন্ধ করব।"

নির্বাচনের মুখে প্রশাসনিক বদলি এবং তা নিয়ে রাজনৈতিক তরজা নন্দীগ্রামের আবহ আরও উত্তপ্ত করে তুলেছে।