টহলদারির সময় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেফতার, তদন্তে পুলিশ

Mar 8, 2026 - 18:16
 10
টহলদারির সময় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেফতার, তদন্তে পুলিশ

মুর্শিদাবাদ:

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি। তারই মধ্যে টহলদারি চালানোর সময় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নাজমুল ইসলাম (২৭)। তার বাড়ি সুতি থানার সুলতানপুর এলাকায়। শুক্রবার রাতে টহলদারি চালানোর সময় সুতি থানার আহরণ শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে আটক করে পুলিশ।

এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

শনিবার ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। পুলিশ জানার চেষ্টা করছে, কী উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে ঘোরাফেরা করছিল এবং কোথা থেকে অস্ত্রটি সংগ্রহ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।