এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সরব 'ভোটাধিকার রক্ষা মঞ্চ', পার্ক সার্কাসে প্রতিবাদ সভা

Mar 29, 2026 - 08:15
 10
এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সরব 'ভোটাধিকার রক্ষা মঞ্চ', পার্ক সার্কাসে প্রতিবাদ সভা

কলকাতা: ভারতীয় নির্বাচন কমিশনের পরিচালিত এসআইআর (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হল 'ভোটাধিকার রক্ষা মঞ্চ'। কলকাতার পার্ক সার্কাস ময়দানে আয়োজিত এক সভা থেকে এই প্রক্রিয়াকে অসাংবিধানিক ও ত্রুটিপূর্ণ বলে অভিযোগ তোলা হয়।

মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়, চলতি এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে এবং বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তাঁদের মতে, নির্বাচন কমিশনের মূল দায়িত্ব নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা হলেও বর্তমানে সেই দায়িত্ব থেকে সরে এসে উল্টে ভোটাধিকার হরণের পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

বক্তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব যাচাইয়ের নামে এনআরসি-র মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয় এবং দাবি করা হয়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থেই এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।

এই পরিস্থিতিতে 'ভোটাধিকার রক্ষা মঞ্চ' স্পষ্ট জানিয়ে দেয়, তারা এসআইআর প্রক্রিয়াকে মান্যতা দিচ্ছে না এবং অবিলম্বে তা বাতিলের দাবি জানায়। তাদের মতে, ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ীই বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে হবে এবং কোনও নাগরিককে বিচারাধীন অবস্থায় রেখে নাগরিককে বিচারাধান অবস্থায় রেখে ভোট প্রক্রিয়া চালানো যাবে না।

এছাড়াও জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বজায় রাখা, নাগরিকত্ব আধকার বজায় রাখা, নাগারকত্ব সংশোধনী আইনের বিভিন্ন ধারা বাতিল করা, এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে হওয়া মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়।

একইসঙ্গে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা বন্ধ করা এবং কমিশন নিয়োগ সংক্রান্ত সাম্প্রতিক সংশোধনী বাতিলের দাবিও জানানো হয়েছে এই মঞ্চের পক্ষ থেকে। এই প্রতিবাদ সভা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূচনা হয়েছে।