উচ্চমাধ্যমিক পরীক্ষার আ্যডমিট কার্ড না পেয়ে দিশাহারা পরীক্ষার্থী, পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Feb 12, 2026 - 00:20
 9
উচ্চমাধ্যমিক পরীক্ষার আ্যডমিট কার্ড না পেয়ে দিশাহারা পরীক্ষার্থী, পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার : আজ, বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু আ্যডমিট কার্ড না মেলায় মাথায় আকাশ ভেঙে পড়েছিল এক ছাত্রীর। কিন্তু ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামিম আহমেদের সহযোগিতায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আ্যডমিট পেয়ে আগামীকাল পরীক্ষায় বসতে পারবে ওই ছাত্রী। ফলে ওই ছাত্রীর চোখে এখন খুশির ঝিলিক দেখা গিয়েছে। জানা গিয়েছে, নেতড়া হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আফ্রিদা খাতুন মুম্বাই গিয়েছিলেন মাসির সঙ্গে। ওই ছাত্রীর মাসি গুরতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় মুম্বাইয়ে। মাসিকে দেখাশোনা করতেই ওই ছাত্রী যায়। এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার আ্যডমিট কার্ড আসতে শুরু করে স্কুলে। নির্দিষ্ট পদ্ধতি মেনে অন্য ছাত্র-ছাত্রীরা সেগুলি সংগ্রহ করতে শুরু করে। আফ্রিদাও ভেবেছিল তাঁর আ্যডমিট স্কুলে এসেছে। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে স্কুলে আ্যডমিট কার্ড আনতে গিয়ে শুনতে পায় সেটি আসেনি। এরপর মাথায় আকাশ ভেঙে পড়ে তার। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ছাত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, যোগাযোগ করা যায়নি তখন। এই ঘটনার কথা জানতে পারেন ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামিম আহমেদ। তিনি দ্রুত সাংসদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ছাত্রীটির আ্যডমিট কার্ড দেওয়ার বন্দোবস্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এই ঘটনায় খুশি ওই ছাত্রীর পরিবারের লোকজন, খুশি ছাত্রী নিজেও। আজ সে পরীক্ষা দিতে যাবে।