ইংরেজবাজারে উত্তেজনা, পথ অবরোধ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, চালক আক্রান্ত
মালদহের ইংরেজবাজারের বাঁধা পুকুর এলাকায় পথ অবরোধকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, অবরোধকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এবং গাড়ির চালককে মারধর করে গুরুতর জখম করে। মাথায় আঘাত লাগায় রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে খবর, কোনও একটি স্থানায় সূত্রে খবর, কোনও একাট ঘটনার প্রতিবাদে এলাকায় পথ অবরোধ চলছিল। সেই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীদের সঙ্গে বচসা বাধে। মুহূর্তের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, এরপরই ক্ষুব্ধ অবরোধকারীরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় এবং ভাঙচুর চালায়।
ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।