সিউড়িতে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের
বীরভূমের সিউড়ি-তে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেসের ছয় সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বুধবার দুপুরে প্রতিনিধিদলের সদস্যরা জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে জেলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
তৃণমূলের দাবি, ভোট পরবর্তী হিংসার জেরে জেলায় প্রায় শতাধিক দলীয় কর্মী-সমর্থক ঘরছাড়া হয়ে রয়েছেন। তাঁদের দ্রুত বাড়ি ফেরানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।
এছাড়াও প্রতিনিধিদলের অভিযোগ, জেলার বেশ কয়েকটি তৃণমূল কার্যালয় দখল হয়ে রয়েছে। সেই সমস্ত দলীয় কার্যালয় পুনরুদ্ধারের দাবিও জানানো হয় জেলা পুলিশের কাছে।
ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।