শ্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ফের বাংলাদেশিদের ভিড়, বৃষ্টিতে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা
May 28, 2026 - 12:17
5
আজও উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায় বাংলাদেশিদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে গতকালের তুলনায় আজ সংখ্যাটা কিছুটা কম বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
বর্তমানে আনুমানিক ৭০ জনের মতো বাংলাদেশি সীমান্ত এলাকায় অবস্থান করছেন। সকাল থেকেই বৃষ্টি শুরু হওয়ায় সীমান্ত সংলগ্ন একটি নবনির্মিত বাড়িতে তাদের অস্থায়ীভাবে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়দের দাবি, এখনও দফায় দফায় বাংলাদেশিরা সীমান্ত এলাকায় এসে পৌঁছচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সীমান্তে ভিড় আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।