সিবিআইয়ের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে নাবালিকাকে অপহরণের অভিযোগ
প্রদীপ কুমার সিংহ,
বারুইপুর : নকল সিবিআইয়ের সাব ইন্সপেক্টর এর পরিচয় দিয়ে নাবালিকাকে অপহরণের অভিযোগ বারুইপুরের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ নাবালিকাকে উদ্ধার করে এবং নকল সিবিআই সাব-ইন্সপেক্টর যুবক কুনাল কাশ্যপ দাসকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, মাঝখানেক আগে
সিবিআইয়ের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ১৪ বছরের নাবালিকাকে প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ। ২২ জানুয়ারি বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এরপরই বারুইপুর থানার এস আই সুকুমার রুইদাসের নেতৃত্বে পুলিশ দল তদন্ত শুরু করে। শেষে জানা যায় ওই যুবকের আসল বাড়ি বালিগঞ্জ। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ট্যাপ করে ঠাকুরপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল আই কার্ড ও আসল ভোটার কার্ড।পুলিশ জানিয়েছে, ঠাকুরপুকুরে তার ভাড়া বাড়িতে ওই নাবালিকাকে রাখা হয়েছিল। ২২ জানুয়ারি নাবালিকার পরিবার অপহরণের অভিযোগ দায়ের করেছিল। পুলিশ সূত্রে আরও খবর, অভিযুক্ত সিবিআইয়ের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন নাবালিকাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো। যে এলাকায় ভাড়া থাকতো তার আশপাশের এলাকার নাবালিকাকে টার্গেট করা হত। ৬ মাস আগে বারুইপুরের মল্লিকপুরের ওই নাবালিকার বাড়ির কাছে ঘর ভাড়ায় নিয়েছিল কুনাল। সেই খান থেকেই নানা প্রলোভন দিয়ে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরী করে তাকে ফাঁসানো হয় বলে অভিযোগ। এরপরে সুযোগ বুঝে তাকে নিয়ে চম্পট দেয় সে। পুলিশ সোমবার রাতে ঠাকুরপুকুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধরার মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে, বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

