অসমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কমিশনের

Feb 11, 2026 - 08:49
 10
অসমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কমিশনের

অসমে বিশেষ সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকার পর মঙ্গলবার চূড়ান্ত তালিকায় দেখা গেল বাদ পড়েছে ২ লক্ষ ৪৩ হাজার ভোটার। অসমের চূড়ান্ত ভোটার তালিকায় বর্তমান ভোটার সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ।মঙ্গলবার অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এর আগে গত ২৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছিল খসড়া তালিকা। সেই তালিকায় নাম ছিল ২ কোটি ৫২ লক্ষ ১ হাজার ৬২৪ জনের। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯। অর্থাৎ বাম বাদ পড়েছে ২ লক্ষ ৪৩ হাজার জনের। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্য, ১ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২১৩। মহিলা ভোটার, ১ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৩৪৩।উল্লেখ্য, গত বছর দেশের ১২ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এই তালিকায় ছিল নির্বাচনমুখী ৪ রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরল। অসমে এই বছর নির্বাচন থাকলেও এসআইআর ঘোষণা করা হয়নি। পরিবর্তে কিছুদিন পর অসমে ঘোষণা করা হয় এসআর বা বিশেষ সংশোধন।