নেতাজি নগর স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, বিক্ষোভ অভিভাবকদের

May 27, 2026 - 14:24
 6
নেতাজি নগর স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, বিক্ষোভ অভিভাবকদের

নেতাজি নগর স্কুল-এ তৃতীয় শ্রেণির এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের বয়স ছিল মাত্র ৮ বছর।

জানা গিয়েছে, স্কুল চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। অভিযোগ, এরপর বাড়ি ফেরার সময় সিঁড়ি থেকে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, ঘটনার পর স্কুলের তরফে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়নি এবং পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়েছে।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ও প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।