নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণে বুলডোজার, দখলমুক্ত করতে তৎপর রেল দপ্তর

May 22, 2026 - 14:47
 13
নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণে বুলডোজার, দখলমুক্ত করতে তৎপর রেল দপ্তর

কোচবিহারে রেল দপ্তরের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙতে বৃহস্পতিবার বুলডোজার চালানো হলো। নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করে অভিযান চালায় রেল কর্তৃপক্ষ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে একাধিক অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল। সম্প্রতি রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর অবৈধ দখল ও নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী রেল দপ্তরও নিজেদের জমি দখলমুক্ত করতে সক্রিয় হয়েছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় রেল দপ্তরের আধিকারিকরা পৌঁছন। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। এরপর বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। অভিযানের সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখে পুলিশ প্রশাসন।

রেল সূত্রে দাবি, সরকারি জমি দখলমুক্ত করা এবং ভবিষ্যতে নতুন করে অবৈধ নির্মাণ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।