‘বন্দে মাতরম’ গাইতে অস্বীকার, ইন্দোরে দুই কাউন্সিলরকে ঘিরে তীব্র বিতর্ক

Apr 11, 2026 - 23:03
 6

মধ্যপ্রদেশ: ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক সভায় ‘বন্দে মাতরম’ গান গাইতে অস্বীকার করায় বিতর্কের কেন্দ্রে দুই কংগ্রেস কাউন্সিলর। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর টানাপোড়েন।

জানা গিয়েছে, সভা চলাকালীন জাতীয় সংগীতধর্মী গান ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় ওই দুই নারী কাউন্সিলর তা গাইতে অস্বীকার করেন। এরপরই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই ঘটনায় কংগ্রেস দল নিজেই তাদের কাউন্সিলরদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। দলের পক্ষ থেকে তাদের আচরণকে সমর্থন করা হয়নি, বরং কঠোর ভাষায় সমালোচনা করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। বিভিন্ন মহলে এই বিষয়টি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে।