নিখোঁজ' পোস্টারে চাঞ্চল্য, তমলুকের সাংসদকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা

Apr 21, 2026 - 12:36
 17
নিখোঁজ' পোস্টারে চাঞ্চল্য, তমলুকের সাংসদকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা

বিধানসভা ভোটের প্রচারের আর মাত্র একদিন বাকি। তারই মাঝে তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়-কে ঘিরে তৈরি হল চাঞ্চল্যকর পরিস্থিতি। পূর্ব পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত জশাড় গ্রামে রাতের অন্ধকারে পড়ল একাধিক 'নিখোঁজ' পোস্টার, যা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জশাড় ব্রিজের গায়ে লাগানো পোস্টারগুলিতে লেখা রয়েছে-"মিসিং বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমপি তমলুক লোকসভা।" প্রচারের শেষ লগ্নে সাংসদের অনুপস্থিতিকেই কেন্দ্র করে এই পোস্টার পড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও পোস্টার কারা বা কোন পক্ষ থেকে লাগানো হয়েছে, তা স্পষ্ট নয়।

এলাকাবাসীদের একাংশের অভিযোগ, পূর্ব পাঁশকুড়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী সুব্রত মাইতি-র সমর্থনে একদিনও প্রচারে দেখা যায়নি সাংসদকে। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী অসীম মাজি বলেন, "লোকসভা ভোটে জেতার পর থেকে কোলাঘাটের মানুষ কতবার তাঁকে দেখেছেন, তা হাতে গুনে বলা যাবে। উন্নয়নের কাজও চোখে পড়েনি। প্রার্থীর সমর্থনে অন্তত একদিন প্রচারে আসা উচিত ছিল।"

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী সুব্রত মাইতি। দিয়েছেন। বজোপ প্রাথা সুব্রত মাহাত। তাঁর দাবি, "এই পোস্টার তৃণমূলেরই চক্রান্ত। অভিজিৎবাবু হালদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন এবং শারীরিকভাবে অসুস্থতার কথাও জানিয়েছিলেন। এখনও সময় রয়েছে, তিনি প্রচারে আসতেই পারেন।"

সবমিলিয়ে, সাংসদের অনুপস্থিতি ও 'নিখোঁজ' পোস্টারকে ঘিরে কোলাঘাট-সহ গোটা এলাকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। ভোটের আগে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।