সিটি সেন্টারে 'নো পার্কিং' এলাকায় পুলিশের অভিযান, জরিমানা একাধিক বাইকের বিরুদ্ধে
শহরের অন্যতম ব্যস্ত এলাকা সিটি সেন্টার-এ 'নো পার্কিং' এলাকায় দাঁড়িয়ে থাকা বাইকগুলির বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল ট্রাফিক পুলিশ।
অভিযোগ, ব্যস্ততম রাস্তায় দু'টি লেন জুড়ে যত্রতত্র বাইক দাঁড় করিয়ে রাখার ফলে প্রতিদিনই যান চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছিল। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি জরুরি পরিষেবার গাড়িও সমস্যার মুখে পড়ছিল।
এই পরিস্থিতির মোকাবিলায় অভিযানে নামে ট্রাফিক বিভাগ। 'নো পার্কিং' এলাকায় দাঁড়িয়ে থাকা একাধিক বাইকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়। পাশাপাশি, ট্রাফিক আইন মেনে চলার জন্য সাধারণ মানুষকে সচেতনও করা হয় পুলিশের তরফে।
এই বিশেষ অভিযান পরিচালনা করেন রাজ কুমার মালাকার। তাঁর নেতৃত্বেই সিটি সেন্টার এলাকাজুড়ে চলে কড়া নজরদারি ও ট্রাফিক সচেতনতা অভিযান।
পুলিশ সূত্রে খবর, শহরের যানজট নিয়ন্ত্রণ ও পথ নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান চালানো হবে।